1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত লালুয়ার তিন হাজার কৃষক পরিবারে স্বস্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত লালুয়ার তিন হাজার কৃষক পরিবারে স্বস্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত লালুয়ার তিন হাজার কৃষক পরিবারে স্বস্তি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
পটুয়াখালীর পায়রা বন্দরের অব্যবহৃত ১৪০০ একর কৃষি জমি একসনা লিজ দেওয়ার কার্যক্রম উচ্চ আদালত ছয় মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন। অতি সম্প্রতি উচ্চ আদালত এমন আদেশ দিয়েছেন। আদালতের এমন নির্দেশনা পেয়ে অধিগ্রহণে লালুয়ার ক্ষতিগ্রস্ত তিন হাজার কৃষক পরিবারে স্বস্তি ফিরে এসেছে। এ নিয়ে রবিবার বিকেলে মুক্তিযোদ্ধা বাজারে কৃষকরা মতবিনিময় সভা করেন। এসভায় স্বস্তি প্রকাশ করে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কৃষক প্রতিনিধি লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাদা, সাংবাদিক আলহাজ মো. এনামুল হক, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কৃষক মহসিন দালাল, মো. জসিম হাওলাদার, ইউপি মেম্বার জাফর হাওলাদার, মামলার বাদী শাহাবুদ্দিন হাওলাদার, মকবুল হাওলাদার প্রমুখ। মামলার বাদী শাহাবুদ্দিন হাওলাদার জানান, মহামান্য আদালত তার নির্দেশনায় উল্লেখ করেছেন যে, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ এ বলা হয়েছে ‘যে উদ্দেশ্যে কোনো স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করা হইবে তা ভূমি মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ব্যাতিরেকে, উক্ত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনভাবে উক্ত সম্পত্তি ব্যবহার অথবা বিক্রয়, লিজ, এওয়াজ বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাইবে না।’ উল্লেখ্য লালুয়ার চারটি মৌজায় পায়রা বন্দরের অধিগ্রহণ করা অব্যবহৃত ১৪০০ একর কৃষি জমি সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে চাষাবাদের জন্য একসনা লিজ না দিয়ে অন্যত্র ক্ষতিগ্রস্ত নয় এমন অকৃষকদের লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। যার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা আইনি প্রতিকারের জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে তারা যথাযথ প্রক্রিয়ায় মানবিক দিক বিবেচনা করে তাদের নিয়ন্ত্রিত কৃষি জমি চাষাবাদ করার জন্য আকুতি মিনতি করেছেন। কিন্তু তারা বিষয় টি বিবেচনা করেননি। ক্ষতিগ্রস্তরা জানান, তারা এখন পর্যন্ত অর্ধেক পরিবার জমির ক্ষতিপূরণ পর্যন্ত পায়নি। উল্টো টাকা উত্তোলন করতে আর্থিকসহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এর উপরে চাষাবাদ করার জমিটুকু হাতছাড়া হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে জীবীকার যোগান বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছেন। উচ্চ আদালতের এই নির্দেশনা পাওয়ার পরে কৃষক পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন