1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পায়রা সেতুতে টোল আদায় করছেন সাবেক আইনমন্ত্রীর লোকজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পায়রা সেতুতে টোল আদায় করছেন সাবেক আইনমন্ত্রীর লোকজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পায়রা সেতুতে টোল আদায় করছেন সাবেক আইনমন্ত্রীর লোকজন

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকিতে মেয়াদ শেষ হলেও পায়রা সেতুতে টোল আদায় চালিয়ে যাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরিবারের প্রতিষ্ঠান সিএনএস কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের কর্মীরা।
গত ৩১জুলাই মেয়াদ শেষ হলেও তাদের বহাল তবিয়তে রাখায় নতুন ঠিকাদারেরা টোল প্লাজায় যেতে ভয় পাচ্ছেন। প্রতিদিন এখানে ৬-৭ লাখ টাকা টোল আদায় হলেও সড়ক ও জনপদ (সওজ) অফিসে নামে মাত্র অর্থ জমা দেওয়ার অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সওজের এক প্রকৌশলীর সহযোগিতায় পূর্বের ঠিকাদারের লোকজন এখনো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। টোল প্লাজায় প্রজেক্ট ম্যানেজার মাইনুল, অ্যাডমিন অফিসার সোহেল, অ্যাকাউন্টেন্ট খায়ের ও মাসুদসহ একাধিক কর্মী টোল আদায় চালিয়ে যাচ্ছেন।

 

পূর্বেও টোল আদায় নিয়ে সংঘর্ষ, অতিরিক্ত টাকা নেওয়া ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। ২০২২ সালের শেষ দিকে সাবেক এমপি কাজী কানিজ সুলতানা হেলেনের পরিবারের সঙ্গে বাকবিতন্ডা ও মারামারির ঘটনাও ঘটে।

 

এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন জানান, সিএনএস সিস্টেম বাদ দিয়ে এখন আরএইচডির নিজস্ব সফটওয়্যারে টোল আদায় করা হচ্ছে। তবে পুরনো কর্মীরা বদল হয়েছে কি না তা তিনি নিশ্চিত নন।

 

১ হাজার ৪০০কোটি টাকা ব্যয়ে নির্মিত ১হাজার ১৭০ মিটার দীর্ঘ ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের পায়রা সেতুটি ২০২১ সালের ২৪ অক্টোবর উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন