1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পূণ্য স্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পূণ্য স্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পূণ্য স্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

 

হাজার হাজার ভক্তের পূণ্য স্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব শনিবার সকালে শেষ হয়েছে। এরই ধারবাহিকতায় ফি বছরের মতো বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের প্রাচীন ঐতিহ্য মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী রাস মেলা শুরু হয়েছে।

 

শনিবার দুপুরের পর থেকে রাসভক্ত শত শত নর-নারী মন্দির প্রাঙ্গনে ভিড় করেছে। তারা দর্শণ করছেন রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা। রাতভর ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেল থেকেই নারী ভক্তের ভিড় রয়েছে উপচেপড়া। মন্দির প্রাঙ্গন ছাড়াও সামনের সড়কে মেলাকে ঘিরে বসেছে অস্থায়ী দোকানপাট। আগতরা করছেন কেনাকাটা। মদনমোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক জানান, শত বছরেরও আগ থেকে মদনমোহন সেবাশ্রমে এ রাসপূঁজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের মাটির তৈরি, বাঁশের তৈরি খেলনা সামগ্রীর পাশাপাশি কসমেটিকস সামগ্রীর দোকান বসেছে। হিন্দু নারীদের শাখা-সিদুর, চুড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে। মেলা প্রাঙ্গনের বাইরের সড়কে বিভিন্ন ধরনের গ্যাসবেলুন সামগ্রী বিক্রি করছিলেন সিলেট থেকে আসা জাকারিয়া, আলাল ও বগুড়ার আতাউর রহমান। জানালেন, ফি বছর তারা কলাপাড়ায় রাস পুর্ণিমার এই অনুষ্ঠানে এসব সামগ্রী বিক্রি করেন। কলাপাড়ায় রাস মেলাকে ঘিরে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে।

 

পাঁচদিনের রাসমেলাকে ঘিরে সনাতন ধর্মের অনুসারীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, ফি-বছরের মতো এবছরও বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে রাসমেলা। সনাতন ধর্মের অনুসারী ছাড়াও অন্য ধর্মের শত শত মানুষ এই মেলায় কেনাকাটা করতে আসেন। শিশুদের বায়না পুরনের জন্য মায়েদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, সকলের সহায়তায় কুয়াকাটায় রাসমেলা ও পূণ্য স্নান সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। একইভাবে কলাপাড়া পৌরশহরের পাঁচদিনের রাসমেলা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের সকল উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাস উৎসবকে ঘিরে এবছর উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন পদক্ষেপ ছিল বিশেষ প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন