
এম এ অন্তর হাওলাদারঃ
পেশাজীবীদের সম্মানে ভোলার বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মার্চ আসরের নামাজের পর পৌর আমীর মাওলানা মোঃ আমানুল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোঃ সফিউল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কালাম, অধ্যক্ষ মোঃ নূর নবী, অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার,সদস্য মোঃ ইকবাল হোসেন নয়ন, এইচ এ শরীফ, সাংবাদিক মোঃ মিজানুর রহমান,ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।