
গত ১৭ নভেম্বর টপ নিউজ প্রতিদিন নামের একটি ভূঁইফোঁড় অনলাইন নিউজ পোর্টালসহ কয়েকটি পত্রিকায় রাইট অপ থেকে লাইন সংস্কার নামের ভূয়া শ্রমিক দেখিয়ে টাকা উত্তোলন শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে তার আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে তথ্য উপাত্ত ছাড়াই মনগড়া কল্পকাহিনী প্রকাশ করা হয়েছে যার সাথে বাস্তবাতার কোন মিল নাই।
মূলতঃ প্রতিবছরই পাল্লি বিদ্যুৎ সমিতির নিময়ানুসারের জনবল সংকট থাকার কারনে বহিরাগত কিছু কর্মি দিয়ে লাইনের ত্রুটি সংস্কার করানো হয়। পাশাপাশি বর্ষার আগের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবারহ করার জন্য সড়কের গাছের ডালপালা কেটে পরিচ্ছন্ন করা হয়। পল্লি বিদ্যুৎ অফিসের নিয়মানুয়াযী রোজ বেতনে ওই শ্রমিকদের বিল পরিশোধ করা হয়। শ্রমিকদের বিল বেতনে আমার কোন হাত নেই বা এসবের সঙ্গে আমি জড়িত নই।
জৈনেক এক ব্যাক্তি নিজকে সাংবাদিক পরিচয় দিয়ে বিদুৎ অফিসের এসে নানা ধরনের তদবির করতে থাকেন। আমি চরফ্যাসন জোনাল অফিসের এজিএম পদে কর্মরত থাকায় তার অনৈতিক তদবির করতে রাজি না হওয়ার আমার এবং চরফ্যাসন জোনাল অফিসের মানক্ষুন্ন করতে আমাকে নানা ভাবে হয়রানী চেষ্টা করে আসছেন। তারই ধারাবাহিকতায় সে কোন রকম তথ্য প্রমান ছাড়াই সাংবাকিদদের ভূল তথ্য দিয়ে আমাকে জড়িয়ে বিভ্রন্তিমুলক মিথ্যা বানোয়াট একটি সংবাদ প্রকাশ করেন যার কোন ভিত্তি নেই । আমি এমন অহেতুক কল্প কাহিনী দিয়ে বিভ্রান্তকর সংবাদ প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আল মামুন
এজিএম, জোনাল অফিস চরফ্যাসন, ভোলা।