1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রত্যেকটি লড়াই সংগ্রামে ছাত্রলীগের অর্জন রয়েছে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রত্যেকটি লড়াই সংগ্রামে ছাত্রলীগের অর্জন রয়েছে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রত্যেকটি লড়াই সংগ্রামে ছাত্রলীগের অর্জন রয়েছে-এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস হলো গৌরবের ইতিহাস। ছাত্রলীগ বাদ দিয়ে বাংলার ইতিহাস তৈরি সম্ভব নয়। প্রত্যেকটি লড়াই সংগ্রামে ছাত্রলীগের অর্জন রয়েছে। স্বাধীনতার সংগ্রামে ছাত্রলীগের অবদান ছিল প্রশংসনীয়। ছাত্রলীগ আদর্শের রাজনীতি করে, যা কোন বিনিময়ে কেনা যায়না। ছাত্রলীগ হলো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী তৈরির কারখানা। এবং এখান থেকে আওয়ামীলীগের নেতা তৈরী হয়েছে। ছাত্রলীগ ছিলো বঙ্গবন্ধুর রাজনৈতিক দুরদর্শি চিন্তার প্রতিফলন।
বৃহস্পতিবার দুপুরে তজুমদ্দিনের আধুনিক হলরুমে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা শহর ছাত্রলীগের সভাপতি মিঠুল সিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, সেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান, শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদার, ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন