1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ফাঁসির দন্ড প্রাপ্ত ভাড়াটে খুনি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ফাঁসির দন্ড প্রাপ্ত ভাড়াটে খুনি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে ফাঁসির দন্ড প্রাপ্ত ভাড়াটে খুনি গ্রেফতার

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল

পটুয়াখালীর বাউফলে একজন ফাঁসির দন্ড প্রাপ্ত ও ১০ বছরের সশ্রম দন্ড প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ টিম। বুধবার দুপুরে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাউফল থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ভুরুঙ্গামারী থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর ১০, তাং ১৫/১/১৪) ২০২১ সালের ১৬ ফেব্রæয়ারি কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত পলাশ গাজীকে (৩৫) কে মৃত্যদন্ড দেন। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো। বাউফল থানা পুলিশ ও র‌্যাব-৩ এর একটি দল গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পলাশ গাজীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের বাসিন্দা মো. চান্দু গাজীর ছেলে। অপর দিকে আবুল বাশার (৪০) কে ২০১৪ সালের একটি ডাকাতি মামলায় (মতলব দক্ষিণ থানার মামলা নম্বর ৬৮) ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ১০ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডর আদেশ দেন। তাঁকে গতকাল মঙ্গলবার দুপুরে বাউফল থানা পুলিশ র‌্যাব-৩ এর সহায়তায় যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল বারেক মীর। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ‘পলাশ ভাড়াটে খুনি। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। আর আবুল বাশার চিহ্নিত ডাকাত ও ছিনতাই দলের সদস্য।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন