1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ফিলিস্তিনের সমর্থনে লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ফিলিস্তিনের সমর্থনে লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফিলিস্তিনের সমর্থনে লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

 

দখলদার ইসরাইল বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা উপলক্ষে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ লালমোহন কেন্দ্রিয় ঈদগাঁও থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে শেষ হয়। এরপর হাফিজ উদ্দিন এভিনিউতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

লালমোহন উপজেলা হেফাজত ইসলামির আমির মাওলানা আবদুল আওয়াল এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের খতিব মুফতি মইনুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুল হক, ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন, খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রমুখ।

 

লালমোহন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবি ও সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ সঞ্চলনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য রাহাত হাসান রুমি।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে লালমোহন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মঞ্চের সভাপতি মাওলানা আবদুল আওয়াল।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন