1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার বিক্ষোভ মিছিল

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বর্বরোচিত গণহত্যা শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ভোলার লালমোহনের শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে মাস্টার পাড়ার শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মাদ্রাসার সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের শক্তি সঞ্চয় করে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য।

এই সময় শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ হোসেন বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা কেন মজলুমদের পাশে দাঁড়াচ্ছো না, কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছ না। যখন ফিলিস্তিনের মানুষের উপর আঘাত করা হয়, সেই আঘাত আমাদের কলিজায় লাগে। আমরা প্রত্যাশা করি আবারও খালিদ বিন ওয়ালিদ আসবে। তরুণ প্রজন্মের মধ্যেই খালিদ বিন ওয়ালিদ ফিরে আসবে। খ্রিস্টান ও ইহুদি রাষ্ট্রগুলো সারাজীবন শুধু মানবতার বুলি আওড়ায়; কিন্তু ফিলিস্তিনের প্রশ্ন আসলেই তারা নীরব ভূমিকা পালন করে। তাদের প্রতিহত করে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন