1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, দুমকি থানায় জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, দুমকি থানায় জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, দুমকি থানায় জিডি

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

ফেসবুকে ভুয়া আইডি খুলে ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি ও একটি জাতীয় দৈনিকের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, অজ্ঞাত ব্যক্তিরা তার নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল খুলে মিথ্যা ও মানহানিকর পোস্ট ছড়াচ্ছে। এতে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং পরিবারও সামাজিকভাবে বিব্রত হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

জানা যায়, সম্প্রতি এসব ভুয়া আইডি থেকে তার পরিচিতজনদের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠানোসহ বিভিন্ন অপপ্রচার চালানো হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সাধারণ ডায়েরিটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন