
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বগা লঞ্চঘাট সংলগ্ন কাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য টিন বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী সোমবার সকালেেএ টিন বিতরণ করা হয় ।
টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সভাপতি আঃ গণি সিকদার, বগা উন্নয়ন ফাউন্ডেশন এর আহ্বায়ক আমিনুল ইসলাম বাদল, সদস্য সচিব মুহাম্মদ জাকির হুসাইন, ইউনিয়ন মৎসজীবি দলের সহ সভাপতি জালাল হাওলাদার, বগা ইউনিয়ন যুবদল নেতা কাজী ইলিয়াস হোসেন,বগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুমুর রহমান হাওলাদার, বগা ইউনিয়ন ছাত্রদল নেতা আহমেদ লিয়নসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরোপুরি পুড়ে যাওয়া গর মালিক দুলাল হোসেন কাজীকে ১০ পিচ,লিটন কাজীকে ১০পিচ ও রেজাউল কাজীকে ১০ পিচ এবং আংশিক পুড়ে যাওয়া ঘর মালিক আনোয়ার হোসেন কাজীকে ৬পিচ করে মোট ৩৬ পিচ বা ৮ ফুটি টিনের ৪ বান টিন বিতরণ করা হয়।