1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বগা ফেরীতে টোল চাওয়ায় স্টাফকে বেধরক মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বগা ফেরীতে টোল চাওয়ায় স্টাফকে বেধরক মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগা ফেরীতে টোল চাওয়ায় স্টাফকে বেধরক মারধর

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর বগা – চরগরবদি ফেরিতে মোটরসাইকেলের ভাড়া চাওয়ার অযুহাতে মোঃ জামাল হোসেন(৩৪) নামের ইজারাদারের এক স্টাফকে বেধরক মারধরের ঘটনা ঘটেছে।

 

গতকাল মঙ্গলবা (৩ ডিসেম্বর) সকালে আ’লীগনেতা আমির মোল্লার নেতৃত্বে ৫/৬জনের একটি দুবৃত্তচক্র বগা ফেরীতে প্রকাশ্যে এ হামলা ও মারধরের ঘটনাটি ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানাযায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগা প্রান্তের পন্টুনে ফেরী আনলোডের সাথে সাথে অন্যান্য যানবাহনের আমির মোল্লা ও তার ছেলে বরকত মোল্লার বহনকারী মোটরসাইল ফেরীতে ওঠে। টোলকর্মী গিয়ে ওই মোটরসাইকেলের ভাড়া চাওয়ায় ক্ষিপ্ত হয়ে টোলকর্মীকে বকাঝকা শুরু করে। হট্টগোল থামাতে এগিয়ে গিয়ে কি হয়েছে প্রশ্ন করলে ইজারাদারের দায়িত্বরত স্টাফ জামালের ওপর সজোড়ে কিলঘুষি, লাথি মেরে ফেরীর ওপর ফেলে দেয়। এসময় তাদের অনুগত আরও ৩/৪যুবক এসে জামালকে বেধরক মারধর করে দ্রæত সটকে পরে। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে ঘাট পরিচালনার দায়িত্বে থাকা বগা প্রান্তের সুলতান সিকদার এবং পশ্চিম প্রান্তে সরোয়ার হোসেন জানিয়েছেন। অভিযুক্ত আমির মোল্লার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানাযায়নি।

 

দুমকি থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন