1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না- এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৭৮২ বার পঠিত
Spread the love

 রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে স্বপ্নের নীড় পেলো আরো ১৬৩ জন ভূমিহীন ও গৃহহীন  পরিবার। বুধবার (২২মার্চ)  সকালে গণভবন থেকে সারাদেশের সঙ্গে তজুমদ্দিনে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে তজুমদ্দিনের অসহায় ভূমিহীন ও গৃহহীন ১৬৩ জন উপকারভোগীর পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না। স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং পাকা ঘর প্রদান কার্যক্রম চালু রেখেছেন। একসঙ্গে এত মানুষকে জমির মালিকানাসহ পাকা ঘর দেওয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা রোল মডেল।
তিনি আরো বলেন, আশ্রয়নে বসবাসকারীরা শেখ হাসিনার মেহমান, আমরা হলাম তার কর্মী।
আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছেন। এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম,আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো:রাসেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন