1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ইঞ্জিন বিকল হওয়া একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৩০ আগস্ট) নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ ট্রলারটিকে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় শনাক্ত করে।
নৌবাহিনী জানায়, ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলারটি প্রায় দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান ছিল। এ সময় খাদ্য ও পানির সংকটে জেলেরা চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় যুদ্ধজাহাজটি। নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে সব জেলে সুস্থ রয়েছে।
জানা যায়, ট্রলারটি গত ১৫ আগস্ট সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়ে। পরে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের নিরাপদে টোয়িং করে হস্তান্তর করা হয় কোস্টগার্ডের ‘বিসিজিএস আত্রাই’-এর কাছে।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমার নিরাপত্তা, জেলেদের জীবনরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র সম্পদ সুরক্ষায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন