1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরগুনায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সানাউল্লাহ, বরগুনা
  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৭০০ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ, বরগুনা

সারাদেশের ন্যায় বরগুনায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে জাতীয় দৈনিক আমার সংবাদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ টায় বরগুনা সদর উপজেলার রওশন আরা ভবনে জেলা প্রতিনিধির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক আমার সংবাদের বরগুনা জেলা প্রতিনিধি মো: সানাউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক ভাটিয়ালী পত্রিকার সম্পাদক মো: এনামুল কবীর খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টুডে পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মো: জহিরুল হক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মাসুক খান রাজ, শিক্ষানবিশ আইনজীবী হাফিজুর রহমান, বিজয় টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো: জুলহাস মিয়া, দৈনিক বাংলা ৭১’র বরগুনা প্রতিনিধি আসাদ সবুজ, দৈনিক স্বাধীন বাংলা’র বরগুনা প্রতিনিধি মাসুম বিল্লাহ্, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি খান নাঈম, দৈনিক কালের ছবির জেলা প্রতিনিধি ইসাহাক জুয়েল, বরগুনা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক এম. মোরছালিন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এনামুল কবির খোকন বলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকা বিগত ১১ বছর যাবৎ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে পরিচিতি রয়েছে। সুনামের সহিত সত্য সংবাদ প্রকাশে নির্ভীক দৈনিক আমার সংবাদ। প্রতিষ্ঠাবার্ষীকির শুভেচ্ছা রইলো। সেই সাথে দৈনিক আমার সংবাদ এবং এর সঙ্গে জড়িত সব কলা-ক‚শলীদের শুভেচ্ছা জানাচ্ছি।

এছাড়া অন্যান্য অতিথিগণ দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠাবার্ষীকিতে পত্রিকা ও সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
বরগুনায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন