1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনায় মিথ্যা মামলা দিয়ে ইউপি সদস্যকে হয়রানি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনায় মিথ্যা মামলা দিয়ে ইউপি সদস্যকে হয়রানি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনায় মিথ্যা মামলা দিয়ে ইউপি সদস্যকে হয়রানি

মোঃ সানাউল্লাহ, বরগুনা 
  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৩৪ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ, বরগুনা 

বরগুনায় বামনা উপজেলার বুকাবুনিয়া ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুুমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময়ে থানা পুলিশ উপস্থিত থাকলেও ষড়যন্ত্র মূলক ভাবে তাকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসি।
অভিযোগ সুত্রে জানা গেছে,বুকাবুনিয়ার লক্ষীপুরা গ্রামের বাসিন্দা আঃ মালেক হাওলাদরের মেয়ে নুরজাহান ও রুবি বেগমের সাথে তারই ছোট মেয়ে রজীনা বেগমের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার ইউনিয়ন চেয়ারম্যান ও থানার ওসি বৈঠকে বসলেও কোন সমাধান মেলেনি। এক পর্যায়ে তার ছোট মেয়ে বরগুনা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তের প্রতিবেদনের জন্য বামনা থানা কর্মরত এস আই আশরাফ  মালেক হাওলাদারের বাড়িতে আসেন এবং ঘটনাস্থলে এসে ইউপি সদস্য মাসুম কে ফোন দেন।
ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআই আশরাফ ও ইউপি সদস্য মাসুম চলে আসলে এলাকার কুচক্রী মহল বিষয়টি নিয়ে এলাকায় অস্থিতিশীল গড়ে তুলতে উঠে পড়ে লাগে। ষড়যন্ত্র মূলক ভাবে রজীনা বেগম কে হাসপাতালে ভর্তি করায়। এ বিষয়ে রজীনা বেগমের স্বামী মনির হোসেন বাদী হয়ে বরগুনা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম জানান, মামলার ঘটনার দিন বামনা থানার এস আই আশরাফ এলাকায় এসে আমাকে ফোন দিলে আমি ঐ বাড়িতে উপস্থিত হই। গিয়ে দেখি রোজিনা বেগম তার বড় বোনের থালা-বাসন এবং আসবাবপত্র ঘর থেকে সব উঠানে নামিয়ে রেখেছে এক পর্যায়ে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। পরে এ এস আই আশরাফের সহযোগিতায় তাদের থালা-বাসন ঘরে উঠিয়ে দেই। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। কিন্তু একজন সুস্থ লোককে ষড়যন্ত্র করে হাসপাতালে রেখে চিকিৎসা নিয়েছেন এই ঘটনাটি অনাকাক্ষিত। এলাকার একটি মহল স্থনীয় রাজনৈতিক কারণে আমাকে এই  মামলায় আসামি দিয়ে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে বামনা থানার এস আই আশরাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি মুঠো ফোনে জানান, তদন্ত প্রতিবেদনের সহযোগিতার জন্য ওই ওয়ার্ডে মেম্বার মুস্তাফিজুর রহমান মাসুম কে ফোন দেই। তিনি এসে আমাদেরকে সহযোগিতা করেন। আমার উপস্থিতিতে নুরজাহান ও রজীনা  উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে দেখেছি তবে কোন সংঘর্ষ হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন