1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনায় কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে আদালতে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনায় কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে আদালতে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরগুনায় কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে আদালতে মামলা

মাহমুদুর রহমান, বরগুনা 
  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৯০ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান, বরগুনা 

বরগুনায় ফাঁদে ফেলে শতাধিক কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনের নামে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মো. আনিচুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে এ মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়েছেন।

মামলার আসামিরা হলেন- মো. রাকিব পঞ্চায়েত (৩০), মো. মাওলা পঞ্চায়েত (৪৮), মো. আবু পঞ্চায়েত (৫৫) তাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের খাকবুনিয়া গ্রামে।

মামলার সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ নভেম্বর) সকালে আসামিদের বাড়ির পাশে দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। এসময় আনিচুর রহমানের পোষ্য কুকুরটি ঐ ফাঁদে আটকা পড়লে ১ নম্বর আসামি লোহার টেঁটা দিয়ে পালিত কুকুরটিকে হত্যা করে। কুকুরটির ৫টি দুগ্ধপোষ্য ছানা রয়েছে।

এ ঘটনার দুইদিন আগে ৪ নম্বর সাক্ষীর একটি পোষ্য কুকুর এবং ৫ নম্বর সাক্ষীর একটি গর্ভবর্তী পোষ্য কুকুরকে বেআইনিভাবে আটকিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। ‌ এছাড়াও চলতি বছরে প্রায় শতাধিক কুকুর ফাঁদ পেতে হত্যা করেছেন তারা।

মামলার আইনজীবী নেপোলিয়ন বলেন, কুকুর হত্যার অভিযোগে বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণী কল্যাণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন