1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনার পায়রা নদীতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের কোরাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনার পায়রা নদীতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের কোরাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরগুনার পায়রা নদীতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের কোরাল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩২৬ বার পঠিত
Spread the love

বরগুনার তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর অংশে ইলিশের জালে পাওয়া গেছে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।

মঙ্গলবার (১৩ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জেলে হাসেম মোল্লার (যুবক) জালে মাছটি ধরা পড়ে।

তালতলী বেসরকারি চাকরিজীবী মোস্তাফিজ বলেন, পায়রা, বিষখালী ও খাকদোন নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪-৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে।

তালতলী মাছ বাজারের পাইকারি বিক্রেতা বশির মৃধা বলেন, পায়রা (বুড়িশ্বর) নদীর তেঁতুলবাড়িয়া এলাকার জেলে হাসেম মোল্লার ইলিশ মাছের জালে সাড়ে ১৬ কেজির ওজনের বড় কোরাল মাছটি ধরা পড়ে। পরে তালতলী মাছ বাজারে কোরালটি আনা হলে পাইকারি দরে ১৫ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই।

তবে জেলে হাসেমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে । এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে পায়রা (বুড়িশ্বর) নদীতে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন