1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনার বেতাগীতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী চুড়ান্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনার বেতাগীতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী চুড়ান্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরগুনার বেতাগীতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী চুড়ান্ত

মোঃ ছানাউল্যা, বরগুনা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্ল্যাহ, বরগুনা

বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী চুড়ান্ত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ০৯ ডিসেম্বর ২০২২ তারিখ ডিজির প্রতিনিধি হিসাবে মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগ পরীক্ষা গ্রহণের পূর্বেই উপাধ্যক্ষ পদে অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদে ইমরান বিশ্বাস, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে বেতাগী পৌরসভার মেয়রের আত্মীয় মোঃ বশির, নিরাপত্তা কর্মী পদে মোঃ নাজমুল ও আয়া পদে লাইজুকে নির্বাচনের খবর এলাকার সবার মুখে মুখে। নিয়োগ দেয়া হবে বলেও জানান এলাকার লোকজন। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন- নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে। পরীক্ষার আগে কোন প্রার্থী চূড়ান্ত করা হয়নি। আগামী ০৭ জানুয়ারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আবেদনকারীদের মধ্যে একজন সাংবাদিককে জানান, প্রশ্ন ইতিমধ্যে চূড়ান্ত করা প্রার্থীদের নিকট ফাস করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও ডিজির প্রতিনিধির সাথে একাধিকাবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন