1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনা থেকে বরিশাল বিএনপি'র মহাসমাবেশে যাওয়ার পথে কার্গোচাপায় যুবক নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনা থেকে বরিশাল বিএনপি'র মহাসমাবেশে যাওয়ার পথে কার্গোচাপায় যুবক নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরগুনা থেকে বরিশাল বিএনপি’র মহাসমাবেশে যাওয়ার পথে কার্গোচাপায় যুবক নিহত

মাহমুদুর রহমান রনি, বরগুনা
  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৪৮ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি, বরগুনা

বরগুনা থেকে বরিশাল বিএনপি’র মহাসমাবেশে যাওয়ার পথে কার্গোচাপায় সগীর মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।নিহত সগীর মিয়া (২৭) বরগুনা নলটোনা ইউনিয়নের গর্জন বুনিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
বিএনপির সমাবেশে যোগ দিতে বিষখালী নদীর নলটোনা পয়েন্টে শুক্রবার সন্ধ্যায় পানিতে চলাচলকারী কার্গোতে ওঠার সময় কার্গো ও নৌকার চাপে পিষ্ট হয়ে যান ওই যুবক।
নলটোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কবির জানান, বিএনপি সমর্থিত নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ নলটোনা থেকে বরিশাল বিভাগীয় মহাসমাবেশে লোক নিতে কার্গো ঠিক করে রাখেন। ওই কার্গোটি পাথরঘাটা থেকে ছেড়ে বিষখালী নদীর নলোটোনা পয়েন্টে ভেড়ার সময় সেখানে থাকা একটি নৌকা সরাতে গিয়ে কার্গো ও নৌকার চাপে পিষ্ট হয়ে সগীর মিয়া আহত হন। পরে লোকজন ধরাধরি করে তাকে তীরে তুললে সেখানেই সগীরের মৃত্যু হয়।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ আরো বলেন, ‘এ ঘটনায় পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন