1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরিশালের উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরিশালের উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন শুরু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৬০ বার পঠিত
Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয় তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে।রোববার (৭ জানুয়ারি) সকল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বরিশাল-৫ (সদর-সিটি) আসনের অনেকগুলো কেন্দ্র ঘুরে কোথাও তেমন ভোটারের দেখা মেলেনি।

এদিকে সদর আসনের আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীম সকাল ৯টায় নগরীর ১৬ নং ওয়ার্ড নবআদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময়ও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

এর আগে সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের চরবাড়িয়া ইউনিয়নের (২১নং) বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া বরিশাল-২ ও ৫ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে সরে গেছেন।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম  বলেন, পুরো জেলায় নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও সদরে একটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। যারা ৮২৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশের সদস্যরা। যার মধ্যে প্রতি আসনে র্যাবের দুটি করে ১২টি টহল টিম, মেট্রোপলিটন এলাকায় বিএমপি পুলিশের এক হাজার ২৮০ জন সদস্য এবং পুলিশের দুই হাজার ১৭৩ জন সদস্য নিয়োজিত রয়েছেন।

এ ছাড়া ১০ হাজার ৯২ জন আনসার সদস্যের মধ্যে ভোটকেন্দ্রে ৯ হাজার ৯২৪ জন, সেনাবাহিনীর ৬০৮ জন, বিজিবির ১৭ প্লাটুন, কোস্টগার্ডের ১৫৯ জন নিয়োজিত রয়েছে। যার মধ্যে কোস্টগার্ড নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জের ১০টি ইউনিয়নে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন