1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বরিশালে তথ্যের গড়মিল থাকায় তৃতীয় শ্রেণির ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিইটি) মনদীপ ঘরাই।

তিনি বলেন, তৃতীয় শ্রেণিতে একাধিক জন্মনিবন্ধন ব্যবহার করায় প্রথম পর্যায়ে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

এছাড়া ভর্তিতে জন্মনিবন্ধন একের অধিক তৈরি করে একাধিক নাম ব্যবহার করে তথ্য গড়মিল করেছে তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন, সরকারি জিলা স্কুল থেকে ৫২, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে চার জন, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের চার জন ও সরকারি শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ে চার জনসহ মোট ১৩২ জনের ভর্তি বাতিল করা হয়েছে। এখনও বাতিল প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন বলেন, তথ্য পরিবর্তন করে একাধিক আবেদন করায় ডিজিটাল লটারিতে সেই ভর্তিগুলো বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন