1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে ৫ দুর্ঘটনা, নিহত ১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে ৫ দুর্ঘটনা, নিহত ১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে ৫ দুর্ঘটনা, নিহত ১

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৮ বার পঠিত
Spread the love

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদি টোলঘর এলাকায় পাঁচ যানবাহনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পাশাপাশি এসব যানবাহনের ১১ যাত্রী আহত হয়েছেন।
নিহত বাচ্চু সিকদার উজিরপুরের বড়াকোঠা ইউপির চাউলাহার গ্রামের সিকদার বাড়ির ইউসুফ সিকদারের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও স্থানীয়ভাবে জনপ্রিয় হাডুডু খেলোয়ার ছিলেন বলে জানিয়েছেন বড়াকোঠা ইউপির বাসিন্দা মাহাবুবর রহমান।

উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উজিরপুরের ইচলাদি টোলঘর সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকাল থেকে বরিশালে ঘন কুয়াশা ছিল। ফলে দৃষ্টিসীমাও ছিল কম। দুর্ঘটনার সময় বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের গাড়িটি ইচলাদী ব্রিজের টোলঘরের আগে সড়কের পাশে দাঁড়ায়। এসময় পেছনে একটি প্রাইভেটকার এসে দাঁড়ায়। তখনই প্রাইভেটকারটিকে পেছন থেকে বরিশাল থেকে পয়সারহাটগামী হাসেম অ্যান্ড সন্স নামের লোকাল বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এদিকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়ার পর লোকাল বাসটির সামনের অংশ সড়কের বিপরীত পাশ দিয়ে যাওয়া থ্রি-হুইলারকেও সজোরে ধাক্কা দেয়। তখন মাহিন্দ্রার ঠিক পেছনে থাকা ইট বহনকারী অবৈধ থ্রি হুইলার ট্রলিটিও এসে মাহিন্দ্রার ওপর আছরে পড়ে। এতে পাঁচটি যানবাহনের ১২ জন যাত্রী আহত হয়। যাদের মধ্যে গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর মাহিন্দ্রার যাত্রী বাচ্চু সিকদারের মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে আসেন। আহতদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ দুর্ঘটনার একজন নিহত ও ৫-৬ জন যাত্রী আহত হয়েছেন। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন