1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য কাজ করছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য কাজ করছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য কাজ করছে – এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য কাজ করে যাচ্চে। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপশি খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদেরকে ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সোমবার সকালে লালমোহন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভার্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীসহ আরো অনেকে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন