1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা বিশ্ব দরবারে জানান দিতে সক্ষম হয়েছে- মামুনুল হক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা বিশ্ব দরবারে জানান দিতে সক্ষম হয়েছে- মামুনুল হক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা বিশ্ব দরবারে জানান দিতে সক্ষম হয়েছে- মামুনুল হক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার জালিম সরকারের পতনের মধ্য দিয়ে আদিপত্যবাদী ভারতের সেবাদাসের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিশ^দরবারে জানান দিতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের জুলাই এবং আসস্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রমান হয়েছে বাংলাদেশের যুবক ও তরুণ প্রজন্ম যদি রুখে দাড়ায় এবং দেশবাসী যদি তাদেরকে সমর্থন যোগায় তাহলে কোনো আধিপাত্যবাদী শক্তি জাতির উপর তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আল্লামা মামুনুল হক আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৃত লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। এর জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই। গণআন্দোলনের মাধ্যমে সকল অপশক্তিকে পরাস্থ করে গণমানুষের ব্যাপক সমর্থন এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সংঘঠিত করতে হবে। সে বিপ্লবের মাধ্যমে মানব রচিত সকল মতবাদ তন্ত্রমন্ত্রের পতন ঘটবে বাংলাদেশ হবে খেলাফত রাস্ট্র। বাংলাদেশ হবে ইসলামী রাস্ট্র। দীর্ঘ শতাব্দীকাল ধরে আমরা আমাদের এই মাতৃভ‚মি আমাদের এই ভ‚খন্ডে ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা সাধনা ত্যাগ করেছি। কিন্তু দুভাগ্য জনক ভাবে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা বারবার জনগণকে প্রতারিত করেছে, জাতির সঙ্গে তাদের ওয়াদা,অঙ্গীকার এবং বিশ^াসঘাতকতা করেছে।

বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা দক্ষিণ এর আয়োজনে এবং ভোলা জেলার যুগ্ম-আহবায়ক মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রিয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাও: রাকীবুল ইসলাম, খেলাফত মজলিস ভোলা উত্তরের আহবায়ক মাও: মাকসুদুর রহমান, যুব মজলিস ভোলা দক্ষিণের সভাপতি মাও: মো. ওবাইদুল্লাহ মাদানী, যুব মজলিস ভোলা উত্তরের সভাপতি মাও: সাখাওয়াতুল্লাহ আমিন, খেলাফত ছাত্র মজলিস ভোলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ শামউন যওক, ছাত্র মজলিস ভোলা উত্তর সভাপতি মোহাম্মদ আ: হালিম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন