1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না- মেজর হাফিজ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলা-৩ (লালমোহন- তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না। বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র। এদেশের মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে চায়। কারো দ্বারা যেন অত্যাচারিত না হয় সে ধরনের সমাজ ব্যবস্থা চাই।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন দাখিল উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান এর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর বিদেশে ছিল। দেশে আসার পরে এয়ারপোর্টে আমরা তাকে অভ্যর্থনা জানিয়েছি। ওখানে এত মানুষ হয়েছিলো যে, আধাঘন্টার রাস্তা পার হতে প্রায় ৪ ঘন্টা লেগেছে। সকল মানুষের এত জনসমাগম হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। এটা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সৎ লোক ছিলেন। তারা জনগনের উপকার করেছেন এবং জনগনের সেবক ছিলেন। সেই স্মৃতি ধারণ করে এদেশের মানুষ মনে করেছে তাদের ছেলে তারেক রহমানও এদেশের মানুষের কল্যানে কাজ করবে। আনেক আশা ভরসা নিয়ে প্রায় কোটি মানুষ ঢাকার শহরে গিয়েছে। কারন তারা ভারতের গোলাম থাকতে চায় না। তারা গণতন্ত্র চায়। সাধরণ মানুষের উপর অত্যাচার জুলুম না হয় সে নিশ্চয়তার জন্য সাধারণ মানুষ দুই দিন আগেই ঢাকায় অবস্থান নিয়েছিল তারেক রহমানকে বরণ করার জন্য।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজ মনোনয়ন পত্র জমা দেন মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর-বিক্রম।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন