1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর লালমোহনের চাইনিজ রেস্টুরেন্ট ফুডপ্লেসের হলরুমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আলহাজ মো. রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি।

এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি তপতি রাণী সরকার, শাহ আবদুল মোতালেব, অর্থবিষয়ক সম্পাদক মাও: আজিম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক মিজান হাওলাদার, নির্বাহী সম্পাদক মো. মাহাবুব আলম, আবদুর রহমান নোমান, এমইউ মাহিম, সদস্য মো. সাদিদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সহসভাপতি ফয়েজ উল্যাহ ফ্যাশন, যুগ্ম সম্পাদক আরশাদ উল্যাহ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক ওমর রায়হান অন্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সদস্য আরিফুর রহমান রাহাত, মো. নাঈম, মো. আরিফ হোসেন, মো. আল মামুন প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। সদস্যদের বিপদে আপদে সকলে সকলকেই সহযোগিতা করতে হবে। সংগঠন বিরোধী কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন