
মো. মুশফিক হাওলাদার
মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক পেশাজীবি সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে ভোলা দারুল হাদীস কামিল মাদরাসার হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আহমদ উল্লাহ আনছারী সভাপতিত্বে ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম এর পরিচালনায় এসময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রছীন ভোলা জেলার সহ-সভাপতি ও লালমোহন কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।