1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ইমাম ও সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কলাপাড়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার আব্দুল খালেক ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কায়সারী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কাইউম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাড. জেড এম কাওছার, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নজরুল ইসলাম, কাঠপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আনিসুল রহমান, ফিসারি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদাউস হক গাজী, অ্যাডভোকেট রকিবুল ইসলাম মামুন সহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের শিক্ষা নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং সম্মানিত অতিথিরা ইফতারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন