1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার 
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ বার পঠিত
Spread the love

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার 

আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে Bangladesh Central Press Club (বিসিপিসি) কক্সবাজার জেলার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় হোটেল নিরিবিলি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিপিসি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এবং একই পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বিসিপিসির সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সহ-সভাপতি রাসেল তালুকদার, দপ্তর সম্পাদক জিন্নাতুন নিশা জিন্নাত, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউশুপ আলী, পেকুয়া উপজেলা কমিটির সভাপতি মো. জালাল এবং উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সাব্বির আহমদ, সোলতান আহমদ, আনোয়ার হোসেন, আফতাব হোসেন ও সালাহ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিসিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন অভিষেক অনুষ্ঠানটি জেলার সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সভায় অভিষেক অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন, অতিথি আমন্ত্রণ, অনুষ্ঠানসূচি নির্ধারণ, প্রচার-প্রচারণা জোরদার এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জেলার সকল সাংবাদিকের সক্রিয় অংশগ্রহণে অভিষেক অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজন হিসেবে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন