1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 

‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ শ্লোগানে ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন শেষে শব্দদূষনের ফলে মানুষের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শ্রেণি ভিত্তিক আলোচনা করা হয়। ৬ষ্ঠ শ্রেণিতে আলোচনা করেন শিক্ষক মো. মাহাবুবুর রহমান, ৭ম শ্রেণিতে মো. জাহিদুল ইসলাম, ৮ম শ্রেণিতে হেলাল উদ্দিন,  ৯ম শ্রেণিতে মো. রিয়াদ উদ্দিন, ১০ম শ্রেণি ও টেষ্ট পরীক্ষার্থীদের সাথে আলোচনা করেন মাও. মো. আল এমরান। এসময় শ্রেনিকক্ষ পরিদর্শণ করেন সুপার মাও. মো. মতিউল ইসলাম, সহসুপার মো. ছালেহ উদ্দিন ও শিক্ষক আবদুল মান্নান লিটন ।

আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকগণ বলেন, শব্দদূষনের ফলে মানুষের বহুমাত্রিক স্বাস্থ্য ঝুঁকি তৈরী হচ্ছে। শব্দদূষণের কারণে কানে কম শোনা, আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মনোসংযোগ নষ্টসহ বিভিন্ন মানষিক সমস্যার পাশাপাশি গর্ভবতী মায়েদের গর্ভপাত, গর্ভস্থ বাচ্চা বধির ও প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হওয়ার সৃষ্টি হয়। শব্দদূষণ যে কোনো মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু ও নারীদের। শব্দ দূষণের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং হাসপাতালের রোগীরা বেশি ঝুঁকির মধ্যে থাকেন। এ কারণে দেশের মানবসম্পদের উপর এবং সামগ্রিকভাবে অর্থনীতি তথা প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ৬০ ডেসিবলের ঊর্ধ্বমাত্রার শব্দ মানুষকে সাময়িক বধির এবং ১০০ ডেসিবলের উর্ধ্বমাত্রায় শব্দ পুরোপুরি বধির বানিয়ে দেয়। অতিরিক্ত হর্ণ ব্যবহারকারী স্থানসমূহে যে সমস্ত মানুষ অবস্থান বা বসবাস করে থাকেন তারা মারাতœক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন