1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে হযরত মুহাম্মদ (স:) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, বিশ্ব ভ্রাতৃত্ব শীর্ষক আলোচনা সভা, কেরাত, হামদ ও নাতে রাসুল, উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় আলোচনা করেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. ছালেহ উদ্দিন, সহকারী মৌলভী মাওলানা হেলাল উদ্দিন প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র মৌলভী মাওলানা মো. আসাদুল্যাহ, শিক্ষক আব্দুল মান্নান লিটন, মো. মাহবুবুর রহমান, মো. আল এমরান, মো. হেলাল উদ্দিন, খালেদা আখতারী, আবু তাহের, ফরিদা ইয়াসমিন শিমু, হাসান শাহাজাদা, মো. রিয়াদ উদ্দিন প্রমূখ।

আলোচনা সভা ও প্রতিযোগিতার পর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী সুপার মাওলানা মো. সালেহ উদ্দিন। দোয়া মোনাজাত শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন