1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলের কাঠের সেতু যেন মরণফাঁদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলের কাঠের সেতু যেন মরণফাঁদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলের কাঠের সেতু যেন মরণফাঁদ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রকুল গ্রামের রাড়ি বাড়ি সংলগ্ন কাঠের সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবী জানালেও তা আমলে নিচ্ছে না কতৃপক্ষ।  সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার সাজ্জালের খালে সেতু না থাকায় দীর্ঘদিন থেকে ভোগান্তির শিকার হচ্ছেন পশ্চিম ইন্দ্রকূল গ্রামের দুই শতাধিক পরিবার। দুই বছর আগে স্থানীয়   এক ব্যবসায়ী উদ্যোগ নিয়ে গ্রামবাসীকে একটি অস্থায়ী কাঠের সেতুটি নির্মাণ করে দেন। বর্তমানে সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। ওই গ্রামের নুরুল ইসলাম হাওলাদার ও সাইজউদ্দিন হাওলাদার বলেন, ছোট্ট একটি আয়রন ব্রিজ হলেই আমরা নিরাপদে চলাচল করতে পারি। কিন্তু   এ ব্যাপারে কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই সেতু পারাপার হচ্ছে। সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বা”চু বলেন, সেতুটি মরণফাঁদে পরিণত হওয়ায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন । এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, জনসাধারণের সুবিধার জন্য খুব শিগগিরই সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন