1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলের ১৫ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলের ১৫ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলের ১৫ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
  • প্রকাশিত : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৫টি জামে মসজিদে শুক্রবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পশ্চিম এলাহাবাদ শাহ্ মমতাজিয়া দরবারের অনুসারিরা শুক্রবার সৌদিআরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিম এলাহাবাদ শাহ্ মমতাজিয়া দরবারের বর্তমান পীর হযরত মাওলানা আলহাজ্জ মোহাম্মদ আলী। পাকিস্তান শাসনামলে বাকেরগঞ্জের সুন্দরকাঠী গ্রামের তাজউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি বাউফল থানায় কনষ্টেবল পদে চাকুরি করতেন। তিনিই এই এলাকায় প্রথম মমতাজিয়া দরবারের খাদেম হিসেবে কাজ শুরু করেন। এক পর্যায়ে তাজউদ্দিন আহমেদ কনষ্টেবল পীর হিসেবে পরিচিতি পান। এরপর থেকে কনষ্টেবল পীরের অনুসারিরা বাউফলের বিভিন্ন গ্রামে সৌদি আরবের সঙ্গে সময়ের মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেন।
প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি তালুকদার বাড়ি, মদনপুরা রুস্তম আলী মৃধা বাড়ি, চন্দ্রপাড়া বড় হাওলাদার বাড়ি, কনকদিয়া খান বাড়ি, বীরপাশা সরদি কাশেম খলিফা বাড়ি, বালিয়া, চাঁদপাল, শাপলাখালী, ধাউড়াভাঙ্গা, রাজনগর, শাপলাখালী তালুকদার বাড়ি, দ্বিপাশা লতিফ হাওলাদার বাড়ি, পশ্চিম দ্বিপাশা হাওলাদার বাড়ি, কায়না নেছর উদ্দিন মোল্লা বাড়ি ও সাবুপুরা আলাউদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। শাহ্ মমতাজিয়া দরবার ও কনষ্টেবল পীরের অনুসারী বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের শাহজাহান মুন্সি বলেন, ১৫টি জামে মসজিদে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন