
পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নে কউখালী এলাকায় মোঃজাকির সিকদারের জমিতে ভূমিদস্যূ মোঃ জলিল শিকদার সহ ৬ থেকে ৭ জন সঙ্গবদ্ধ দলের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩/১০/২৫) এনিয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ জাকির সিকদার।
স্থানীয় ও অভিযোগের সূত্রে জানা যায়, জাকির শিকদারের পৌতৃক জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একই এলাকার হালিম শিকদারের তিন ছেলে জলিল সিকদার, খলিল সিকদার, নজরুল শিকদার সহ সঙ্গবদ্ধ একটি দল বৃহস্পতিবার রাতে জাকির শিকদারের জমিতে লাগানো সাইনবোর্ডকে উপড়ে ফেলেন। এবং চক্রটি জাকির শিকদারকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি মেরে ফেলার হুমকি ও বাড়ি দখলের হুমকি দেন। সঙ্গবদ্ধ দলটি উশৃংখল হাওয়ায় বৃহস্পতিবার জাকির সিকদার বাউফল থানা একটি আইনি ব্যবস্থা নিতে অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে মোঃ জলিল সিকদার সত্যতা স্বীকার করে বলেন যে সাইনবোর্ড টি খুলে ফেলা হয়েছে এবং কোর্ট তাকে সাইনবোর্ড লাগাতে বলেনি তাই খুলে ফেলেছি।
বাবাউফল থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ###
তৌহিদ হোসেন উজ্জ্বল