1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন; ভিডিও ভাইরাল, গ্রেফতার- ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন; ভিডিও ভাইরাল, গ্রেফতার- ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন; ভিডিও ভাইরাল, গ্রেফতার- ৪

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জানা গেছে, সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে।
এছাড়া, পৃথক এক অভিযানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং সকলকেই আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন