1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ইটভাটা সম্প্রসারনে ভরাট করা হচ্ছে নদী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ইটভাটা সম্প্রসারনে ভরাট করা হচ্ছে নদী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে ইটভাটা সম্প্রসারনে ভরাট করা হচ্ছে নদী

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩১৩ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ধাউরাভাঙ্গা গ্রামে একটি ইট ভাটা সম্প্রসারনের জন্য নদী ভরাট করা হচ্ছে।  দিনে দিনে নদী ভরাটের কারনে পটুয়াখালী-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চসহ মালবাহী নৌযান চলাচল বিঘিœত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় কয়েকবছর আগে গড়ে তোলা হয় ‘এমবিসি’ নামের একটি ইটেরভাটা। এরপর থেকে ইটেরভাটা সম্প্রসারনের জন্য প্রতিবছর ইট ফেলে লোহালিয়া নদী ভরাট করা হচ্ছে। ধাউরাভাঙ্গা গ্রামের ব্যবসায়ী ফয়সাল আহমেদ বলেন, ইটভাটা কতৃপক্ষ প্রতিনিয়ত ইট ফেলে লোহালিয়া নদী ভরাট করছে। এতে পটুয়াখালী-ঢাকা রুটের লঞ্চ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়াও এই ইটেরভাটা জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলায় পরিবেশ বিষিয়ে উঠেছে। ঢাকা-পটুয়াখালী রুটের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১৪ এর সুপারভাইজার আবদুল মালেক বলেন, এমনিতেই নাব্যতা সংকটের পটুয়াখালী-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ চলচলে বিঘ্ন হচ্ছে। এরপর ওই ইটভাটা সম্প্রসারনের কারনে ধাউরাভাঙ্গা চ্যানেলটি হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ইটভাটা সম্প্রসারণ বন্ধ না হলে যে কোন মুহুর্তে চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। আর পটুয়াখালীর সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বিছিন্ন হয়ে যাবে। একই রুটের এমভি কুয়াকাটা ও এমভি জামাল লঞ্চের একাধিক ষ্টাফ বলেন, ইট ফেলে লোহালিয়া নদী ভরাট বন্ধ করার দাবী করছি। অবশ্য ওই ইটভাটার কর্ণধার শহিদ মুন্সি বলেন, ইট ফেলে আমি আমার পৈত্রিক জমি নদী ভাঙ্গণের কবল থেকে রক্ষা করছি। এটা অপরাধ নয়। এতে নৌযান চলাচলে কোনো সমস্যা নেই। বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, ইট ফেলে নদী ভরাট করে ভাটা সম্প্রসারনের কোন সুযোগ নেই। এ ব্যাপারে দ্রæত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন