1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের জরুরি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের জরুরি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের জরুরি সভা অনুষ্ঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন- আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে কঠোরভাবে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হবে। এ সময় ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ইলিশের প্রজনন মৌসুমে নদ-নদীতে অভিযান জোরদার, নিষেধাজ্ঞা কার্যকর, জেলেদের সচেতন করা এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আলম, গণ অধিকার পরিষদ বাউফল উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা। সভায় বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন