1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে এসএসসির ফরম পূরণ করতে না পেরে বিপাকে শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে এসএসসির ফরম পূরণ করতে না পেরে বিপাকে শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে এসএসসির ফরম পূরণ করতে না পেরে বিপাকে শিক্ষার্থী

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের স্বে”ছাচারিতা ও খামখেয়ালীপণার কারনে সাব্বির গাজী নামের এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারছেন না। বিষয়টি নিয়ে সাব্বির গাজীর বাবা সাইদুর রহমান বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে সাইদুর রহমান ২০২১ সালে পটুয়াখালী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার জের ধরে প্রধান শিক্ষক খায়রুল আলম বিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমানের ছেলে সাব্বিরকে দেখে নেয়ার হুমকি দেন। গত বাছনিক পরীক্ষায় কৌশলে সাব্বিরকে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য করেন প্রধান শিক্ষক। বুধবার এসএসসির ফরম পূরণ করতে গেলে সাব্বিরকে বের করে দেন তিনি।

এরপর সাব্বিরের বাবা সাইদুর রহমান বিদ্যালয়ে গেলে তাকে মামলা তুলে আনার নির্দেশ দেন প্রধান শিক্ষক। সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আমি  বিদ্যালয়ের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছি।

এ কারনে আমার ছেলেকে খেসারত দিতে হবে কেন? প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, বাছনিক পরীক্ষায় সাব্বির একাধিক বিষয়ে ফেল করেছে। তাকে এবছর ফরম পূরণ করতে দেয়া সম্ভব নয়। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন