
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
কৃষকের জমিতে পানি জমে থাকার কারনে খালের থেকে কুচিরিপনা পরিষ্কার করছেন বিএনপির কৃষক দল নেতা মিজানুর রহমান লিটু। শনিবার ৬ সেপ্টেন্বর সকাল ৯টা পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের খেজুরবারীয়া এলাকার খাল থেকে এই কচুরিপানা পরিষ্কার করা হয়।দাসপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে স্থানীয় কৃষক ও বাউফল কৃষক দলের নেতৃবৃন্দেরকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের লিটুর নেতৃত্বে দাসপাড়া ইউনিয়নের খেজুরবারিয়া এলাকার খাল থেকে এ কচুরিপানা পরিষ্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের বাউফল উপজেলা সদস্য সচিব মোঃ সোহেল আকন, দাসপারা ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, মোঃনিজাম শিকদার, কৃষকঃ মোঃ সাইফুল মাতব্বর প্রমূখ।