1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে কবর থেকে বজ্রপাতে নিহত জেলের  লাশ চুরির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে কবর থেকে বজ্রপাতে নিহত জেলের  লাশ চুরির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে কবর থেকে বজ্রপাতে নিহত জেলের  লাশ চুরির অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৯৯ বার পঠিত
Spread the love
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কবর থেকে  বজ্রপাতে নিহত জেলে রাসেল হাওলাদার (২২) এর লাশ চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকায় এ ঘটনা ঘটেছে। রাসেল চরব্যারেট এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২ মাস আগে তেতুলিয়া নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের শিকার হয়ে রাসেল পানিতে পড়ে যায়। ২ দিন পর রাসেল এর লাশ উদ্ধার করে চরব্যারেট সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়। প্রায় ২ মাস পর শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায়। ওই এলাকার সাবেক মেম্বার আফরোজা বানু বলেন, লাশ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন