
পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন তুহিন এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল পাঁচটায় কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে গিয়ে শেষ হয়।এসময়ে বিক্ষোভ মিছিলকারীরা মিছিলে বলেন মুক্তি মুক্তি চাই তুহিন ভাইয়ের মুক্তি চাই, তুহিন ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই। এসময় বক্তৃতায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাহার হোসেন সিকদার বলেন অনতিবিলম্বে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন তুহিনকে মিথ্যা মামলা ও জেল থেকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং তুহিনের উপর এই ন্যাকার জনক হামলার জন্য প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি করেন ।