
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে ২০২৪ সালের ১৯ জুলাই নিহত শহীদ নবীন তালুকদারের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটু।
কবর জিয়ারত শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় স্থানীয় বিএনপি, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবীন তালুকদার ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার পল্টন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত হন। পরে তাঁর মরদেহ বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।