
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫ টায় উপজেলার কালাইয়া ইউনিয়নের ডাকবাংলোর সামনে ১০নং কালাইয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃজাহাঙ্গীর হোসেন তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল আকন, মদনপুরা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম , মোঃশুব, স্থানীয় কৃষক সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।