তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের লেংরা মুন্সীর পোল এলাকায় হোসানিয়া হাফিজয়া মাদ্রাসা মাঠে ১১নং দাসপারা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দাসপাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক
মোঃদিদার আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মজিবর মৃধা সাধারণ সম্পাদক দাসপাড়া ইউনিয়ন বিএনপি , বাউফল উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড গাজী জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব সোহেল আকন,দাসপাড়া ইউনিয়ন যুবদল প্রস্তাবিত আহবায়ক মোঃ আজাদ হোসেন, স্থানীয় কৃষক সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###