
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষীকীতে পটুয়াখালীর বাউফলে রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় রেলীটি বাউফল পৌর শহরের গোলাবাড়ি থেকে উপজেলা পরিষদ হয়ে ভিবিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাউফল পাবলিক মাঠের মুক্তমন্চে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান লিটু সহ হাজারো লোকের অংশগ্রহনের মাধ্যমে এ রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়।বাউফল উপজেলা কৃষক দলের আয়োজনে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মিজানুর রহমান লিটু।এসময়ে বক্তব্য রাখেন বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃতৌহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব মোঃ সোহেল আকন,মোঃ বসির কাজী, মোঃদিদার হোসেন প্রমুখ।