1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে খাল দখল মুক্ত না করেই ফিরে গেলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে খাল দখল মুক্ত না করেই ফিরে গেলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে খাল দখল মুক্ত না করেই ফিরে গেলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫০ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর বাজার খাল দখলমুক্ত না করেই ফিরে গেলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেশবপুর ডিগ্রী কলেজ সংলগ্ন বাজার খালটি দখল করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী দোকানঘর নির্মাণ করেন। ওই প্রভাবশালীদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও অবৈধ স্থাপণা সরিয়ে না নেওয়ায়  সোমবার উচ্ছেদ অভিযান চালায় পটুয়াখালী জেলা প্রশাসনের একটি টিম। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন। তিনি বুলডোজার দিয়ে ৭টি স্থাপণা গুড়িয়ে দেন। শেষ পর্যন্ত রহস্যজনক কারনে খালের উপর থাকা দুইটি দোকান উচ্ছেদ না করেই তিনি পটুয়াখালী ফিরে যান।  এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের এক শিক্ষক বলেন, খালটির পাশে থাকা ৭টি স্থাপণা গুড়িয়ে দেওয়া হল। অথচ খালের উপরে থাকা মাইনুল তালুকদার ও রিপন তালুকদারের অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়নি। এটা কেমন বিচার হল? নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর এভাবে পক্ষপাতিত্ব করার ঠিক হয়নি। দ্রæত ওই অবৈধ স্থাপণা উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করার দাবী করেন তিনি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন বলেন, শিগগিরই আবার ওই অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হবে। ##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন