
তৌহিদ হোসেন উজ্জল, বাউফল
পটুয়াখালীর বাউফলে ব্যাক্তি উদ্যোগে ৬ টি পানির টিউবওয়েল রাস্তা মেরামত ও মসজিদ পূর্ণ নির্মান করলেন স্থানীয় বিএনপি নেতা ও ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল হালিম।
জানা যায়, অনেক দিন যাবত কালাইয়া ইউনিয়নের ভিবিন্ন এলাকায় ব্যাক্তিগত সহায়তায় সামাজিক উন্নয়নে মানবিক সেবা মূলক কর্মকান্ড চালিয়ে আসছেন আবদুল হালিম। তিনি কালাইয়া ইউনিয়ন ও বাউফলের ভিবিন্ন স্থানে অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলছেন। বাউফল কালাইয়া ইউনিয়নের কর্ফুলকাঠী এলাকার মরহুম আবদুল চৌধুরীর সুযোগ্য সন্তান আবদুল হালিম নিজ উদ্যোগে খাবার পানির ডিপ টিউবওয়েল, রাস্তা ঘাট, মসজিদ,মাদ্রাসা,ঈদগাহ ময়দান নির্মাণ ও অর্থিক সহায়তা করে আসছেন তিনি। এ ছাড়াও পরিদর্শনে দেখা যায়, ৪ নং ওয়ার্ড কালাইয়া ইউনিয়নের ইউনুস সিকদার বাড়িতে ১ টিউবওয়েল গাজির দোকান হাফিজিয়া মাদ্রাসার মাঠ ভরাট ও ১ টি টিউবওয়েলসহ টয়লেট নির্মান করেন। মনোরঞ্জন সিকদার বাড়ি মন্দিরে ১ টি টিউবওয়েল, কালাইয়া ৪ নং ওয়ার্ড নুরু মোল্লার বাড়ি মসজিদে ১ টি টিউবওয়েল, কর্ফুরকাঠী জামে মসজিদের ঈদগাহ মাঠ সম্পুর্ন পাকা বাউন্ডারি দেয়াল সহ ফ্লোর করে দিয়েছেন। চন্দ্রদ্বীপ ৫০ শতাংশ জায়গা সহ আবদুল চৌধুরী জামে মসজিদের ঈদগাহ মাঠ, টিউবওয়েল, ওজুখানা, টয়লেট, কবর স্থান ও মসজিদ পূর্ণ নির্মান করেন এবং মদনপুরা মহিলা এতিমখানা এন্ড হাফিজিয়া মাদ্রাসায় ১ টি টিউবওয়েল সহ কালাইয়া ইউনিয়নে ৫০ টির মত জুমা মসজিদে অনুদান প্রদাণ করেন। কালাইয়া কমলার দীঘির পূর্ব পাড়ে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ভাঙ্গা ঐ রাস্তাকে সিসি ডালাই করে মেরামত করে তিনি এবং লঞ্চ ঘাট থেকে ৭ নং চর কালাইয়া যাওয়ার কমলার দিঘির খালের উপরে ব্রীজের এপ্রোজ সিসি ডালাইয়ের মাধ্যমে মেরামত করেন এই নেতা । এ ছাড়া প্রায় ১০ টি পাকা রাস্তার খাল-খন্দ গর্ত মেরামত করা হয়েছে।
পূর্ণ নির্মান করেন মধ্যে করফুরকাঠী গাজী বাড়ি মসজিদ থেকে মেইন রোড পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা ও পশ্চিম করফুরকাঠী কাচা রাস্তাসহ ৩ টি কাচা রাস্তা নির্মান করা হয়েছে। বিগত দিনে অসহায় ও গরীব জনগনকে শীতবস্ত্র ও পরিধানে বিতরণ করেন। স্থানীয় অসংখ্য গরীব মেধাবী ছাএ ছাএীদের বিনামূল্যে বই বিতরণ ও পরীক্ষার ফরম ফিলাপের অনুদান করা হয়েছে।
এ বিষয়ে কালাইয়া মারকাজুত তাহফিজ হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃআবুবক্কর সিদ্দিক বায়জিদ বলেন মাঠে মাটি দিয়ে ভরাট, ডিপ টিউবওয়েল, ফ্লোরের কার্পেট সহ আরো অর্থিক সাহায্য করে এলাকায় সুনাম কুড়িয়েছেন আমরা সকলেই তার জন্য দোয়া করি ।
এবিষয়ে বিএনপির নেতা ও ঢাকার এ ব্যাবসায়ী আবদুল হালিম বলেন গত ৩০ বছর ধরে কালাইয়া ইউনিয়নে সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি আল্লাহর রহমতে ভবিষ্যতেিএ চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।