1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে চারশত গাছ কাটার অভিযোগ  প্রতিপক্ষের বিরুদ্ধে  - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে চারশত গাছ কাটার অভিযোগ  প্রতিপক্ষের বিরুদ্ধে  - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে চারশত গাছ কাটার অভিযোগ  প্রতিপক্ষের বিরুদ্ধে 

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামের মাতুব্বর বাড়ি থেকে বিভিন্ন প্রজাতির ৪শ’  গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে  প্রতিপক্ষের বিরুদ্ধে ।  গাছগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা।
সংশ্লষ্টি সূত্রে জানা গেছে,  ওই গ্রামের ১৯১, ২০১১,২১২, ৩৫৩ ও ৩৬৯ খতিয়ানের ১৯৭,১৯৮,২০২, ২০৩ ও ২০৪ দাগের ২১ একর ৩৬ শতাংশ জমির মালিক  আবুল হাশেম মাতুব্বর, আবুল কাশেম মাতুব্বর ও আবদুল হাকিম মাতুব্বর। এর মধ্যে আবুল হাশেমের ওয়ারিশগন তাঁদের পুরো জমি বিক্রি করে দিয়েছেন।
আবদুল হাকিম মাতব্বরের ছেলে মো. বাবুল মাতব্বর (৫৩) ও আবুল কাশেম মাতুব্বরের বড় ছেলে সামসুল হক মাতব্বর অভিন্নভাবে অভিযোগ করেছেন,তাঁদের চাচা আবুল হাশেমের সব জমি বিক্রি করে দিয়েছেন তাঁর ওয়ারিশেরা। এরপরেও তাঁর(আবুল হাশেম) মেজ ছেলে আবদুল লতিফ মাতুব্বরের ছেলে সাকিব হাসান ওরফে সিজার মাতব্বর (৩৩) সন্ত্রাসী নিয়ে তাঁদের দুই পরিবারের  ১৪ একর ২৪ শতাংশ জমি জোরপূর্বক  দখল করে চাষাবাদ করছেন। শনিবার ও সোমবার দুই দিন ধরে প্রতিপক্ষ তাঁদের বাড়ির ৬২ শতাংশ জমিতে রোপনকৃত  মেহগনি, চাম্বুল ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪’শ গাছ কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাননি ভূক্তভোগীরা।
 সরেজমিনে দেখা গেছে,বিপুল পরিমাণ গাছ কেটে একটি ট্রলার বোঝাই করে রাখা হয়েছে। কিছু গাছ ট্রলারে উঠানোর জন্য সড়কের উপর রাখা হয়েছে। ছোট,বড় সাইজের প্রায় চারশ গাছ কাটা হয়েছে।
 স্থানীয় ইব্রাহিম নামের এক গাছ ব্যবসায়ী বলেন, প্রায় ৮ লাখ টাকা মূল্যের গাছ কাটা হয়েছে। গাছ কাটার দায়িত্বে থাকা শ্রমিক মো. রিয়াজ সরদার (২৫) বলেন, শাকিব হাসান সিজার মাতুব্বরের নির্দেশে  তাঁরা আটজন শ্রমিক পেট্রোল চালিত তিমটি করাত দিয়ে গাছ  কেটেছেন। গ্রাম পুলিশ মো. হাবিবুর রহমান ও দফাদার মোঃ কোভিদ হোসেন অভিন্নভাবে বলেন,ওসি স্যারের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ রাখতে বলেন। কিন্তু তারা তা শোনেননি, দ্বিতীয় দিনের মত (সোমবার) গাছ কেটেছেন। এ বিষয়টি তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিনকে জানিয়েছেন।
এবিষয়ে প্রতিপক্ষ শাকিব হাসান সিজার বলেন, গাছগুলো আমার পৈত্রিক সম্পত্তির উপর লাগানো। তাই ওয়ারিশ সূত্রে আমার গাছ আমি কেটেছি। সেখানে পুলিশ দিয়ে বাধা দিলেও কোন লাভ হবেনা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,গাছ কাটার অভিযোগ পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও দফাদারকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ রাখার জন্য বলা হয়েছে । দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছ কোনো পক্ষকেই কেটে ফেলা গাছ না নেয়ার  জন্য বলা হয়েছে। তারপরেও কথা না শুনলে তাদেরকে বলেন কোর্টে মামলা করতে।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন