1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে চোরাই মালের ব্যবসা করায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে চোরাই মালের ব্যবসা করায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে চোরাই মালের ব্যবসা করায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অর্থদন্ড

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পঠিত
Spread the love
বাউফল  প্রতিনিধি
চোরাই মালের ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বজলুর রহমান সিকদার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার  কালিশুরী বন্দরে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বজলুর রহমান সিকদার কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ভাঙারি ব্যবসার আড়ালে ব্যাটারী, টিউবওয়েল এর হেড, ব্রিজের অ্যাঙেল ও বীমসহ বিভিন্ন চোরাই মালামাল মজুদ করে ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার রাতে কালিশুরী বাজারে অভিযান চালান বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী। এ সময় বজলুর রহমানের কাছ থেকে ১০টি পুরানো টিউবওয়েলের হেড উদ্ধার করা হয়। পরে বজলুর রহমান সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। একটি সূত্র জানায়, বজলুর রহমান সিকদার এলাকায় একাধিক চোর সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে পুরানো ব্রিজের বীম, অ্যাঙ্গেল, অটো রিক্সার ব্যাটারী ও টিউবওয়েলের হেড মজুদ করে তিনি ব্যবসা করছেন। এছাড়াও গরু চুরি ও মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বজলুর রহমান বলেন, আমি পুরানো মালামাল ক্রয় করে ব্যবসা করছি। কোনো চোরের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, বজুলর রহমান আর এসব মালামালের ব্যবসা করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন